লাকসামে শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জে রাধাষ্টমী পালিত
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় পৌরশহরের দক্ষিণ লাকসাম জগন্নাথ পাড়া ব্রজবাসী নিতাই দাস বৈষ্ণব এর প্রতিষ্ঠিত শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জে রবিবার (৩১ আগষ্ট) সকালে রাধাষ্টমী পালিত হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়,ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালন করেন। রাধাষ্টমীর ব্রত পালন না করলে জন্মাষ্টমী পালনের পূর্ন সুফল প্রাপ্তি হয় না। যতটা নিয়ম মেনে জন্মষ্টমীতে শ্রী কৃষ্ণের পুজো করা হয়, ঠিক সেই রকম নিয়ম মেনেই রাধাষ্টমী পুজো করতে হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে নারী ও পুরুষ পরিস্কার জামা পড়ে রাধাকৃষ্ণ এর চিত্রপটে সামনে এসে শঙ্খের ভিতর শুদ্ধ জল দিয়ে অভিষেক করেন এবং নারী ভক্তবৃন্দ উলোধ্বনি দিতে থাকে। রাধাষ্টমী উপলক্ষে কৃষ্ণভক্ত মাতাজি মধুর কন্ঠে হরেকৃষ্ণ মহামন্ত্র কৃর্তীণ করেন। নাটমন্দিরে শ্রীমৎ ভাগবত পাঠ করেন লাকসামের সুনামধন্য চিকিৎসক প্রফেসর এস.কে.মিত্র ( (শশ্বধর দাশাধিকারী)।
এ ব্যাপারে শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জে পরিচালক পলাশ বৈষ্ণব বলেন, প্রতিবছরের ন্যায় এ মন্দিরে রাধাষ্টমী পালিত হয়ে আসছে। সকাল থেকে মন্দিরে পূজাদি শেষ করে ১২টার মধ্যে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও সু-শৃঙ্খল ভাবে সনাতনী ভক্তবৃন্দগণ সহযোগিতায় রাধাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাধের কাছে প্রার্থনা করি এদেশে মানুষ যাতে সুখে ও শান্তিতে থাকতে পারে। ভগবান সকলের মঙ্গল করুক। দুপুরে সকল ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ