কালীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
গাজীপুরের কালীগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ৩১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলা মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩৬তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম গত ২৬ আগষ্ট কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় পরিচয়পর্ব শেষে গণমাধ্যমকর্মীরা কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহ, কৃষি, রাস্তা ঘাট, পরিবহন ব্যবস্থা, সড়ক দূর্ঘটনা, খাল বিল ও নদী দূষণ, যানজট, অবৈধ দখল, মাদক, হাট বাজার, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যা ইউএনও’র নিকট তুলে ধরেন।
এসময় ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, উল্লেখিত সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। কালীগঞ্জের বিভিন্ন সমস্যার সমাধান ও সার্বিক উন্নয়নের জন্য তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ