গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ,প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার( ১ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে শরিয়তপুর জেলার মধ্য পালং নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র্যাব-৮, সিপিসি-২ মাদারীপুর এর একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ ইমরান(২৬)।
সোমবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৬ মাস পূর্বে ভিকটিমের স্বামী ভিকটিমকে তালাক দিলে সে তারপর থেকে প্রাণ কোম্পানীতে চাকুরী করে আসছিল। বিবাদীর বসতবাড়ী ভিকটিমের মায়ের বসতবাড়ীর কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় ভিকটিমের বাড়ীতে যাওয়া আসার মাধ্যমে কথা-বার্তা হত। কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে
ওঠে এবং তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা হত। ২০২৫ সালের জুলাই মাসের ৭ তারিখে ভিকটিম বিবাদীর চাচার বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে এবং ইং ০২-০৮-২০২৫ তারিখ রাত আনুমানিক-২১.৩০ ঘটিকার সময় গোদাগাড়ী থানা মাটিকাটা ইউপির হরিশংরপুর গ্রামের উক্ত ভাড়া বাসায় উক্ত বিবাদী ভিকটিমের রুমে প্রবেশ করে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।
পরে ভিকটিম নিজেই বাদী হয়ে ইরমানের নামে গোদাগাড়ী মডেল থানায় ধর্ষণের মামলা করেন।
র্যাব জানায়, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাবও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৫ সিপিএসসি রাজশাহী ও র্যাব-৮, সিপিসি-২ মাদারীপুর এর একটি যৌথ আভিযানিক দল শরিয়তপুর মধ্য পালং থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত