ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ডি,কে,আইডিয়াল কলেজে এনটিআরসিএর মাধ্যমে নতুন জীববিজ্ঞান শিক্ষক যোগদান


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:১৭

বেসরকারি শিক্ষক  নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মৌসুমী মধু জীববিজ্ঞান বিষয়ে ডি,কে,আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজে যোগদান করেছেন। তিনি ১৮তম ব্যাচের প্রার্থী হিসেবে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে নিয়োগপত্র গ্রহণ করেন এবং পরবর্তীতে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন শিক্ষককে বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে মৌসুমী মধুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান বলেন—“যোগ্য ও প্রতিশ্রুতিশীল শিক্ষকের যোগদানে আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে। জীববিজ্ঞানে শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে আমরা আশাবাদী।”
সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন—“আমরা সবাই মিলে শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। মৌসুমী মধুর যোগদান আমাদের এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”
যোগদান উপলক্ষে মৌসুমী মধু জানান—
“এই প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ডি,কে,আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ কর্তৃপক্ষ বিশ্বাস করে, তাঁর যোগদান প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২