সোনাগাজীতে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ১
ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া
নতুন সওদাগর হাট সংলগ্ন জনৈক আবদুল কুদ্দুসের বাড়িতে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনাগাজি মডেল থানা পুলিশ।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে চোরাই একটি ১৬০ সিসি একটি হরনেট মোটরসাইকেল ও একটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারেক রহমান(৩২)। সে পশ্চিম চর চান্দিয়া গ্রামের কোরবান আলী মিয়ার পুত্র। জানা যায়, সে একজন পেশাদার চোর।
উল্লেখ্য, গত ২৭/০৮/২০২৫ তারিখ রাতে আবদুল কুদ্দুসের বিল্ডিং এর সিড়ি ঘরের দরজা দিয়ে কৌশলে অজ্ঞাত নামা চোর প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন যে, চোরেরা মটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ২২ লাখ টাকার সম্পদ চুরি করেছে।
তবে মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় শুধুমাত্র একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের কানের দুল চুরি হয়েছে। পরে বাদীও উহা স্বীকার করে।
পুলিশ দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার রহস্য উদঘাটন করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজিদ আকন জানান, ৩১ আগস্ট রাতে থানার এএসআই তসলিম হোসেন এর নেতৃত্বে একটি দল উক্ত চুরির ঘটনার সাথে জড়িত আসামীকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে উক্ত চোরাই মাল উদ্ধার করে।
তাকে ০৫ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট