পঞ্চগড়ে আলোচিত পাহারাদার ডুবু হত্যার আসামী আটক
পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ।সোমবার বিকালে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আসামী আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে,জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়,পুলিশ সুপারের সার্বিক তত্তাবধানে জেলা পুলিশের একটি চৌকসদল,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার রাত ১১ টায় আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন,পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী।
প্রসঙ্গত,গত ৫ আগষ্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করে।এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে, সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ