পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা
পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা ঘটনা ঘটে। পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার প্রধান আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ।এ বিষয়ে মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে মাহাবুব আলম প্রধানের কাঠের স মিল ঘরের বারান্দায় কে বা কাহারা বাজারের নাইট গার্ড রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে।এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা রুজু হয়।ঘটনায় জড়িত মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামী সনাক্ত করে জেলা পুলিশের একটি চৌকস টিম গতকাল বিকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় যে,ঘটনার দিন ৫ আগষ্ট রাতে কাঠের স মিলে বসে তাস খেলতেছিল। একপর্যায়ে আসামী গেমে জিতে গেলে বিটের বাজিকৃত ৮ শত টাকা নিয়ে রওনা হলে ভিকটিম তার ঘরে থাকা ছুড়ি দিয়ে পেছন হতে আসামীর পিঠে আঘাত করে। তখন আসামী ক্ষিপ্ত হয়ে ভিকটিমের নিকট হতে ছুড়ি কেড়ে নিয়ে তার গলায় প্রথমে কেটে দেয় এবং গলা ধরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ