ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:২৯

সন্দ্বীপের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়-এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। গত ২ সেপ্টেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ের হাজী মোাক্তাদের মাওলা অডিটোরিয়ামে এ সমাবেশ বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তসলিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন। অন্যাদের মধ্যে  বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম বাবুল, শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন শিকদার, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, রিদোয়ান সওদাগর, মোঃ আবুল খায়ের, জোবেদা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাস্টার বিধান চন্দ্র দাস।

সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় জানানো হয়, সভাপতি মোঃ তসলিম উদ্দিন দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে বিদ্যালয়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিসকক্ষ আধুনিকায়ন,সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ সন্তান মরহুম হাজী মোাক্তাদের মাওলার নামে নান্দনিক হলরুম নির্মাণ,

মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নামে একাডেমিক ভবন নির্মাণ ও নামকরণ।


এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা মনিটরিং, শিক্ষকদের পাঠদানের মানোন্নয়নে গুরুত্বারোপ, বিদ্যালয়ের আশপাশে ইভটিজিং ও আড্ডাবাজি প্রতিরোধে কঠোর নজরদারিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বক্তারা অভিভাবকদের বিদ্যালয়ের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এসব কার্যক্রমের ফলে বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক