ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:৩২

কুষ্টিয়ার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও লালন করে, তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারবো।”

এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী মোঃ জাহিদুল ইসলাম। তিনি প্রবাসে থেকেও এলাকার সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, তারা চারা রোপণ করেই থেমে থাকবে না; বরং সেগুলোর যত্নও নেবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের