ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহীতে র‌্যাবের হাতে ভূয়া-প্রতারক সেনাসদস্য আটক


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ১:২১

রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা করে ধর্ষণের মূলহোতা শিপন‘কে গ্রেফতার করেছে (র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন) র‌্যাব-৫।
বুধবার (৩ সেপ্টেম্বর) র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা জানায়, মঙ্গলবার রাত সাড়ে বারোটায় রাজশাহী নগরীর বোয়ালিয়া 
থানার বালিয়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ করে ধর্ষণের মূলহোতা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মুন্নাফ আলী'র ছেলে
মোঃ শিপন মিয়া (২১) কে গ্রেফতার করা হয় এবং সেনাবাহিনীর কাপড়ের তৈরি ১টি ব্যাগপ্যাক, সেনাবাহিনীর কাপড়ের তৈরী ১ টি মানিব্যাগ সহ ব্যবহৃত অন্যান্য
জিনিসপত্র জব্দ করা হয়। 
জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে শিপন মিয়া'র পরিচয় ঘটে। এরপর শিপন বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর শিপন ভিকটিমকে গত ৩১ আগষ্ট সকাল ৮ টায় রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে আসামিকে ভিকটিম এর 
সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে আসামিকে বাড়িতে আসতে বলে। এরপর গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার সময় আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। এসময় ভিকটিম এর পরিবারের সদস্যরা টহল ডিউটিরত র‌্যাবের কাছে ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তারা ঘটনাস্থলে যায়। 
জানা যায়, শিপন ভূয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়। সে বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে। 
পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
আটকের বিরুদ্ধে মাদক আইনে রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।

Aminur / Aminur

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ