ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে ইয়াবা ব্যবসায়ী পারভেজ র‍‍্যাবের হাতে আটক


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪৯

:চট্টগ্রামের ফটিকছড়ির ইয়াবা সম্রাট খ্যাত পারভেজকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-৭)।গতকাল রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের লামারবাজার ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে  অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

 জানা যায়, গত ৫ আগস্ট পারভেজ ও তার সহযোগীরা কাজিরহাট বাজারের একটি ভবন থেকে শান্তি কো-অপোরেটিভ’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ একটি পাহাড়ি পরিত্যক্ত ঘরে আটক রেখে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করে।পারভেজ ও রাজু নামক আরেক ক্যাডার মিলে নারায়নহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাউদ্দারপাড়ার স্থানীয় বাসিন্দা আবু আহমদ ভূঁইয়া নামক এক বৃদ্ধ লোককে ফজরের নামাজের পর এক মহিলার ঘরে আটকিয়ে রেখে মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ উঠেছে।পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যাপক মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার। পরে তারা আইনগত ব্যবস্থা গ্রহন করে মামলা করেন। 

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান,পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে।

র‍্যাব-৭ অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা