তানোরে খড়ের দাম আকাশছোঁয়া, বিপাকে কৃষক-খামারিরা
রাজশাহীর তানোরে গবাদি পশুর প্রধান খাবার খড়ের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। বর্তমানে প্রতি কাউন্ট খড় বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকায়। ফলে গবাদি পশু পালনের খরচ দিন দিন বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। খরা মৌসুমে কৃষকেরা গবাদি পশু মাঠে ছেড়ে দিতেন। তখন খাবারের তেমন সমস্যা হতো না। কিন্তু বর্তমানে মাঠজুড়ে আমন ধান চাষ হওয়ায় চরানোর সুযোগ নেই। বাধ্য হয়ে কৃষকেরা খড় কিনে কিংবা বিকল্প খাবারের উপর নির্ভর করছেন।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক হালদার পাড়ার কৃষকের অভিযোগ, খড়ের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় তাদের গবাদি পশু পালনে বাড়তি চাপ তৈরি হচ্ছে। ফলে অনেক কৃষক এখন বিকল্প হিসেবে ঘাস ও পুকুরের কচুরিপানা কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এতে কিছুটা খরচ কমলেও অন্যান্য খরচ মেটানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অনেক খামারি লোকসান এড়াতে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এতে দীর্ঘদিন ধরে গবাদি পশু পালনে নির্ভরশীল কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে তানোর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মীর সুমন রানা বলেন,খড়ের বিকল্প হিসেবে ঘাস ও কচুরিপানা খাওয়ালে গবাদি পশু অনেক ভালো থাকে। কৃষকেরা চাইলে এভাবে খাবারের সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।
অন্যদিকে তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ঘাস ও কচুরিপানা খাওয়ানো একটি ভালো উদ্যোগ। এতে গবাদি পশু যেমন সুস্থ থাকবে, তেমনি কৃষকদের খরচও কমবে। তানোর গোল্লাপাড়া মো:জালাল উদ্দিন সহ স্থানীয় কৃষকেরা বলছেন, খড়ের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি বিকল্প খাদ্য উৎপাদন ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিলে এ সংকট অনেকটাই লাঘব হবে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা