বাঁশখালী ও পেকুয়াতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
গোপন সংবাদের ভিত্তিতে পাকস্থলীতে করে মাদক পাচারের সময় ছয় হাজার পিছ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্রগ্রামের বাশঁখালী উপজেলা সেনা ক্যাম্প।
একটি মাদক চক্র উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা কক্সবাজার থেকে বাঁশখালী-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে পাচার কাজে লিপ্ত রয়েছে এমন তথ্য আসে সেনাবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে বাঁশখালী সেনা ক্যাম্প প্রথমে বাঁশখালী উপজেলার নাপোরা এলাকায় বিকাল ৪ টার দিকে অভিযান চালিয়ে চক্রের সদস্য মাহফুজুর রহমান (২৩) কে গ্রেফতার করে।
তিনি চক্রের সহকারী হিসেবে কাজ করছিলেন এবং সিএনজি যোগে চক্রের অন্যান্য সদস্যকে সাহায্য করছিলেন বলে জানায় সেনাবাহিনী।
এরপর, লুকআউটম্যান হিসেবে নিয়োজিত গুনাগরী, বাঁশখালী এলাকার নজরুল ইসলামের ছেলে
মোঃ রাসেল তাজু (১৮) কে গ্রেফতার করা হয়। সর্বশেষ, তাদের দেয়া তথ্য অনুসারে রাত ১১ টার দিকে চক্রের দুই নারী সদস্য আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২২)-কে
পেকুয়া উপজেলার টইটং এলাকা থেকে পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার করা হয়।
এ সময় তারা স্ব স্ব পাকস্থলীতে ৬,০০০ পিস ইয়াবা বহন করছিলেন, যা পরবর্তীতে উদ্ধার করা হয়। এই চক্রটি গত ৩ মাস যাবৎ সক্রিয় এবং তিন মাসে প্রায় ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে বলে জানায় সেনাবাহিনী। এতে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় তারা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান