ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুফিয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল জনসমুদ্রে রূপান্তরিত


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৫৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

মিছিলটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত। এসময় শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সামেদুল হক, শেখ মোহাম্মদ কাঞ্চন, সামিদুল ইসলাম জামাই, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শহর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদ আলম প্রমূখ।

আনন্দ মিছিল শেষে আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’