ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকার কেরানিগঞ্জে মডেলে অবৈধ নির্মাণাধীন ভবনের মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৩-৯-২০২৫ রাত ১০:১৬

রাজধানী উন্নয়ন কৃতপক্ষ রাজউক ঢাকার কেরানিগঞ্জের মডেল দক্ষিণ চড়াইল, ভাংনা রোড এলাকায় রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা করে এ সময় বেশ কয়টি ভবনের  নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের ১৫টি  মিটার জব্দ করা হয়। ২ সেপ্টেম্বর বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে  মোবাইল কোর্ট  পরিচালিত হয়। এ সময়  রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করায় নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ভবনগুলোর ভবন মালিক নিজ দায়িত্বে নকশাবহির্ভূত বর্ধিত স্থাপনার অংশ ভেঙে অপসারণের ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্প এ অঙ্গীকারনামা দেন। রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন  সাংবাদিকদের বলেন, যে সকল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে। ভবনগুলোর নির্মাণকাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্যয় ঘটানোসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। তাই আপাতত ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া নকশাবহির্ভূত স্থাপনা অপসারণসহ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এসময় উচ্ছেদ অভিযান উপস্থিত ছিলেন জোন ৭/২ এর অথরাইজ অফিসার সাঈদা ইসলাম, ইমারত পরিদর্শক শামসুল, ইমারত পরিদর্শক মো. রাফিউল আলম, ইমারত পরিদর্শক সাহিদা শারমিন, ইমারাত পরিদর্শক জয়নাল আবেদীন, ইমরাত পরিদর্শক বিটু মন্ডল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার