মগধরা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন অধ্যক্ষ এস এম আবুল হাশেম
সন্দ্বীপ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মগধরা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ এস এম আবুল হাশেম। বর্তমানে তিনি সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মগধরা ইউনিয়নের এই কৃতি সন্তান শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতিটি ধাপে রেখে গেছেন অসাধারণ দৃষ্টান্ত। তিনি পূর্বে সন্দ্বীপ সরকারি এবি কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং সেই সময় তিনি ছিলেন শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় শিক্ষকদের একজন। তাঁর সাবলীল পাঠদান, আন্তরিকতা, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহময় আচরণের কারণে আজও হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন।
অধ্যক্ষ আবুল হাশেম শুধু একজন শিক্ষক নন, বরং তিনি ছিলেন শিক্ষার্থীদের দিকনির্দেশক, প্রেরণাদাতা এবং জীবনের সঠিক পথচলার পথপ্রদর্শক। তাঁর ক্লাসরুম ছিল জ্ঞানের আলোয় ভরপুর, আর তাঁর প্রতিটি লেকচার শিক্ষার্থীদের মনে গেঁথে থাকতো অনেক দিন ধরে।
নতুন করে মগধরা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে এক ধরনের আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, সততা এবং নেতৃত্বগুণ এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষা উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার এবং নিবেদিতপ্রাণ ভূমিকার কারণে তিনি শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, বরং একজন সফল শিক্ষা সংগঠক হিসেবেও সর্বজনপ্রিয় হয়ে উঠেছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন—অধ্যক্ষ এস এম আবুল হাশেমের সভাপতিত্বে মগধরা স্কুল এন্ড কলেজ নতুন দিগন্তের সূচনা করবে এবং আগামী প্রজন্ম আরও মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২