ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ী থেকে অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার,মূলহোতাসহ ২ জন গ্রেফতার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ২:১৬

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) রাত ০১.৩০ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-১. সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী মূলহোতা হামিম ও তাজু শেখ'কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার চর আমতলা গ্রামের তাজু শেখের ছেলে মোঃ হামিম (২২), ও মৃত আলেকের ছেলে মোঃ তাজু শেখ (৬৫)।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ ভিকটিম গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে ১নং বিবাদী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত এবং পথে-ঘাটে নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে ১নং আসামিকে নিষেধ করা সত্ত্বেও নিষেধ না শুনে ভিকটিমকে ক্ষতি করার পায়তারা করতে থাকে। গত ১৭ আগষ্ট সকাল আনুমানিক ১১টার ভিকটিম বাড়ী হতে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানার চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রাম পাঁকা রাস্তার উপর পৌছালে ১নং বিবাদীসহ অপর বিবাদীগনের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, উক্ত আসামিকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম'কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার