লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক মজুত ও বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ১৩ অক্টোবর তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১২০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে। এ ঘটনায় হাতিবান্ধা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে সাদ্দাম ও তার সহযোগী জাহাঙ্গীর আলমকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অপর আসামি জাহাঙ্গীর আলম অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম. হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ রায় দিয়েছেন। আমরা এতে সন্তোষ প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি