ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

অনলাইনে আমের ব্যবসা করছে রাজশাহীর শিক্ষার্থীরা


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ৪:২২
রাজশাহীতে করোনাকালীন স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকালেও থেমে থাকেনি শিক্ষার্থীদের ব্যস্ততা। আগে তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটালেও আমের মৌসুমে রাজশাহী জেলার বাঘা উপজেলার শিক্ষার্থীরা অনলাইনে আমের ব্যবসা করে সারাদিন ব্যস্ত সময় কাটাচ্ছে। আমের মৌসুমে রাজশাহী অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আমবাগান পরিচর্যা, সংগ্রহ ও পরিবহন, শ্রমিক, বিক্রিসহ বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয় তারা। সারাবছরের মধ্যে এ অঞ্চলের মানুষের আয়ের অন্যতম আম মৌসুম। 
 
রাজশাহীর বাঘা অঞ্চলের আমের মধ্যে ফজলি, হিমসাগর, গোপালভোগ, মহনভোগ, ল্যাংড়া বিখ্যাত। এছাড়া বৌ-ভোলানি, রানীপছন্দ, জামাই খুশি, বৃন্দাবন, তুতাপরি, লখনা, বোম্বাই, দাউদভোগ, সিন্দুরি, আম্রপালি, আশ্বিনা, ব্যানানা, মল্লিকা, ক্ষুদি খিরসাপাতসহ শতাধিক জাতের আম রয়েছে।
 
অনলাইন পোর্টাল, নিজের ফেসবুক টাইমলাইন, ফেসবুক পেজ ও ফেসবুক-মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচারণা চালিয়ে অর্ডার নিচ্ছেন ব্যবসায়ীরা। অনলাইনে অর্ডার, বিকাশে পেমেন্ট আর কুরিয়ারে পণ্য পৌঁছে দেয়া হয়। 
 
করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা কম, এখন একটি ফোনকলেই একজন ক্রেতা সরাসরি দেখে অর্ডার করছেন। এতে হাসি ফুটেছে বাগান মালিক ও অনলাইনের ব্যবসায়ী শিক্ষার্থীদের মুখে।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আশিক বলেন, সরাসরি আমচাষিদের (বাগান) থেকে ন্যায্যমূল্যে আম সংগ্রহ করে সারাদেশে সরবরাহ করি। ‍এতে উভয়েই লাভবান হচ্ছি। 
 
আশিক আরো বলেন, প্রধানমন্ত্রী এবং আমাদের বাঘা-চারঘাট আসনের ‍এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ। তিনি স্পেশাল ম্যাংগো ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন বাঘা-চারঘাটের আম ব্যবসায়ীদের জন্য। এই ট্রেন সুবিধা সারাদেশে ছড়িয়ে দিতে পারলে অনেক সুলভমূল্য আমরা আম সরবারাহ করতে পারব। এর ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবে।
 
রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া শরিফাবাদ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তেঁথুলিয়া বাজারে বাবার সাথে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছি । পাশাপাশি এ বছরে কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তিভিত্তিক সিজনাল আমের ব্যবসা করছি। 
 
প্রতিদিন বাঘা উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্দরবন, কন্টিনেন্টাল, করতোয়া, জননী, ওমেক্স, মেট্রো এক্সপ্রেস, এজেআর ও রেইনবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ভরযোগ্যতার সাথে আম বুকিং কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন অর্থ আয় হচ্ছে, অপরদিকে ব্যস্ততার মাঝে সময়টাও কেটে যাচ্ছে এই অনলাইন আম ব্যবসায়ী শিক্ষার্থীদের।

এমএসএম / জামান

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত