ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৬:৩

গাজীপুরের কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম শেখ, এসআই অপূর্ব কুমার বাইন, এএসআই স্বপন কুমার পাল, এএসআই হুমায়ুন কবীর ও কনষ্টেবল পায়েল হাসান আবির মোক্তারপুর টেকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পালানোর চেষ্টাকালে ওই গ্রামের আলী নেওয়াজের পুত্র আরিফুল ইসলাম (৩৫) ও ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র আরিফ শেখ (৩২) কে আটক করে। পরে আরিফুল ইসলামের দেহ তল্লাশী করে তার কাঁধে ঝুলানো ট্রাভেল ব্যাগ হতে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আটক দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১২) দায়ের করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান