কাশিমপুরের খাল ভরাট, পরিবেশ রক্ষার আইন কি শুধু কাগজে?
পরিবেশ রক্ষার স্লোগান যখন চারদিকে, তখন গাজীপুরের কাশিমপুরে চলছে এর উল্টো চিত্র। শত বছরের পুরোনো শফিউল্লাহ খাল ভরাট করে ফেলেছে একদল ভূমিদস্যু। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খাল ভরাট হওয়ায় আশেপাশের প্রায় এক লক্ষ মানুষ ও ৩০ হাজার পরিবার ভয়াবহ জলাবদ্ধতায় ভুগছে।
স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি প্রভাবশালী গার্মেন্টস মালিক এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকদের দিকে। এদের ছত্রছায়ায় দিনেদুপুরে এই অপরাধ চলছে। গত ২২ জুন এবং ২৯ জুলাই, ২০২৫ তারিখে একাধিকবার অভিযোগ জমা পড়ার পরও জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয়নি। বারবার পরিদর্শনের পরও দখলদারদের বিরুদ্ধে কোনো নোটিশ পর্যন্ত জারি করা হয়নি।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান এবং ইঞ্জিনিয়ার এস এম শামচুর রহমানের ভূমিকা সবচেয়ে হতাশাজনক। সংবাদকর্মীরা এই বিষয়ে জানতে চাইলে তাদের মুখে কেবল একটাই কথা শোনা যায়— “কার্যক্রম চলমান।” কিন্তু বাস্তবে ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী মনে করে, এই কর্মকর্তাদের নীরবতা নিছক উদাসীনতা নয়, বরং জলধারা বন্ধের অপরাধে তাদের নীরব সহায়তার সুস্পষ্ট প্রমাণ।
বাংলাদেশের সংবিধান এবং জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু এই গুরুতর অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষ যেন চোখ বন্ধ করে আছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক, খাল পুনরুদ্ধার করা হোক, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং অঞ্চল ৮-এর কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করা হোক। এই নীরবতা আর সহ্য করা যায় না, প্রশ্ন হলো, পরিবেশের শেষ পেরেকটি কি এভাবেই বিঁধিয়ে দেওয়া হবে?
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই