দুইলাখ টাকা অর্থদন্ড দিলো তানোরের মহানগর ক্লিনিক
রাজশাহীর তানোরের ‘মহানগর’ ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর কিডনি ক্ষতির অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই দন্ডের টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়। এছাড়া এক মাসের মধ্যে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে ক্লিনিক পরিচালনার নির্দেশনা দেয়া হয়।
জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও আয়া নার্স দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অপারেশন থিয়েটারে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল। নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার। এমন পরিবেশে গত ১১ জুলাই এক নারীর অ্যাপেন্ডিসাইটিসের ভুল অপারেশন করা হয়। এসব অনিয়মের অভিযোগ পেয়ে ক্লিনিক মালিকের দুই লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে সিলগালা করা হয় ক্লিনিকের অপারেশন থিয়েটার।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, মানহীন চিকিৎসার জন্য জনস্বাস্থ্য রক্ষায় ওই ক্লিনিক মালিকের বিরুদ্ধে দুই লক্ষ টাকা অর্থদন্ড আদায় করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আর এক মাসের মধ্যে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল দেখিয়ে ক্লিনিক পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়। অপচিকিৎসা ও অনুমোদিত কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। জনস্বাস্থ্য নিয়ে খেলা চলতে দেওয়া হবে না বলে জানান ইউএনও।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ