উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন
রাজধানীর উত্তরা বটতলা আর এম এস জিবি টাওয়ার, মার্কেটের চতুর্থ তালায় রানাভোলা রোডে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্লাটফর্ম ‘নেক্সান ড্রিম’-এর নতুন অফিস। শনিবার (০৬ সেপ্টেম্বর) উত্তরা থানা এলাকার বটতলা আর এম এস জিবি টাওয়ার, মার্কেটের চতুর্থ তালায় নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জেলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ডাইনামিক টিমের পরিচালক এন. আলম স্যার, এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডেমরা ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামিমা মিস্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অফিস পরিচালক মোঃ ফয়সাল শেখ, ডাইনামিক টিমের মন্জুরুল স্যার।এছাড়া উত্তরার বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আঃ রউফ প্রমুখ।
ডেমরা অফিস ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন তিনি বলেন, নেক্সান একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা অ্যাপস ডাউনলোড ও বিজ্ঞাপন শেয়ার ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। যে প্লাটফর্মে কাজ করে বেকারত্ব দূর হবে।
নেক্সান ড্রিম দেশের বেকার যুবসমাজের মাঝে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। ডিজিটাল এ প্লাটফর্মটি আর্থিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য কার্যকরী উদ্যোগ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা জানান, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সান ড্রিম’ মূলত প্রমোশনাল মার্কেটিং ও রেফারেল ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম। ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড, বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যদের যুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের খাবার বিতরণ করা হয় ও দুআ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন