শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উদ্ধার করা ১৫ পিচ কারেন্ট জাল (প্রায় ১২০০ মিটার), ৪৮ টি অবৈধ চায়না দুয়ারী (প্রায় ২৮৮০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পাটভাড়া বিল এলাকায় চালানো হয়। পরে উদ্ধার করা কারেন্ট জাল ও চায়না দুয়ারী আজ বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস।
ইউএনও মো. বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!