নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতের আঁধারে আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাতে নাচোল পৌর এলাকার পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কে বা কাহারা বাগানে ঢুকে আমের সঙ্গে দুশমনি করে আমের গাছ কেটে পালিয়ে গেছে।
আম বাগানের জোগানদার শ্রী শম্ভু সরকার জানান, আনুমানিক রাত ৮ টা ১৫ মিনিটে আমি চা খেতে যাই বাজারে, এবং ৮:৪৫ মিনিটে চা খেয়ে আম বাগানে ফিরে আসছি। এই আধাঘণ্টার ব্যবধানে এসে দেখি বাগানে একটি হাসুয়া ও গামছা পড়ে আছে প্রথমেই আমি একটু ভয় পাই পরে একটু হাঁটাহাঁটি করে দেখি কে বা কারা বাগানে ঢুকে আমের গাছ কেটে দিয়েছে এবং প্যাকেট জাত আম গুলো নিচে পড়ে রয়েছে। আমার ধারণা আমার উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিরা হাসুয়া ও গামছা ফেলে পালিয়েছে।
বাগান মালিক শ্রী সুশান্ত বলেন, আমার বাড়ি গোমস্তাপুর উপজেলায় আমি নাচোল পৌরসভার পন্ডিতপুর মৌজায় ২৭ বিঘার একটি বাগান ১১ বছরের জন্য লিজ নিয়েছি, সেই বাগানে বারোমাসি কাটিমন, আশ্বিনা আম পিয়ারা চাষ করছি। হঠাৎ শুক্রবার রাতে আমার আম বাগানে ঢুকে দুর্বৃত্তরা আমার গাছ কেটে ফেলে দিয়েছে। এ বিষয়ে আমি একটি থানায় লিখিত অভিযোগ করেছি।
ভুক্তভোগী আরো বলেন- এই অসময়ে আমের দাম অনেক চড়া, আমার প্রায় ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি করেছে। আমার সাথে কারো কোন শত্রুতা নেই, কেউ আমাকে সর্বশান্ত করতে চাচ্ছেন, অথবা আমার সাথে হিংসা করে এই জঘন্যতম কাজ করেছে। আমার যারা ফল নষ্ট করে এত বড় ক্ষতি করেছে সেই দুর্বৃত্তদের আমি বিচার চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
এই ব্যাপারে নাচোল থানার তদন্ত অফিসার এসআই একরামুল হক সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জেনেছি, এবং লিখিত অভিযোগ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি। সত্যিই বিষয়টা বড় দুঃখজনক, ভুক্তভোগির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা