অর্ধশতাধিক যাত্রী নিয়ে পুকুরে বাস, মারা গেল বৃদ্ধ
টাঙ্গাইলের কালিহাতীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (পুকুরে) পড়ে যাওয়ায় ছায়েদ আলী খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহত ছায়েদ আলী নওগাঁর পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতের ভাতিজা ও বাসযাত্রী আমিনুল ইসলাম বলেন, চাচাসহ ৩ জন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা দেই। মহাসড়কে যানজট থাকার কারণে বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে ভূঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি ঠিকভাবে চালাতে চালককে বারবার সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে বাসটি সড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলে আমার চাচা মারা ডান। আহত হই আমরাসহ কমপক্ষে ১৫ জন যাত্রী।
যাত্রীরা জানান, চালক ঘুমন্তভাবে বাস চালাচ্ছিলেন। বারবার সতর্ক করার পরও তিনি দায়িত্বহীনভাবে বাস চালাচ্ছিলেন। পরে হঠাৎ খাদে পড়ে যায়।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।
এদিকে, দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied