ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৫৯

রাজশাহী তানোরে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার ও তার ২ সহযোগীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার। সোমবার(৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর তানোর সমাসপুর এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই-চাঁদাবাজি এবং অবৈধ ভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল সোমবার রাতে অভিযান পরিচালনা করে ৩ জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১নং আসামির বসতবাড়ী তল্লাশি করে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন,তানোর সমাসপুর গ্রামের মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮), মৃত দবিরের ছেলে মোঃ মাসুদ রানা পালু (৩৫), ও মৃতঃকংগ্রেসের ছেলে শ্রী চন্দন (২১)। এই সময় তাদের কাছ থেকে মোবাইল ৩টি,সীম ৩টি জব্দ করা হয়। 

র‍্যাব জানায়,আসামিরা এলাকায় সংঘবদ্ধ ভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই-চাঁদাবাজি চালিয়ে আসছে বলে তথ্য পাওয়া যায়। এছাড়াও তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে তারা হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।১ নং আসামি দেলোয়ারের নামে মাদক, ছিনতাই-চাদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান। উল্লেখ্য যে, সে কিছুদিন আগেও র‍্যাবের হাতে একটি মামলায় গ্রেফতার হয়।
উক্ত আসামিগনদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার