ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৫৯

কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে সড়ক দুর্ঘটনায় অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা), কুষ্টিয়া কোর্টের প্রাকটিসিং আইনজীবী, মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় অটোরিকশাটি হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে দ্রুতগামী বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অ্যাডভোকেট সারিকাকে মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া আইনজীবী সমিতি ও স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এক শোক বার্তায় সারিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা)-এর স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের