ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতের মাঝে ব্রিজ, নেই কোনাে যাতায়াতের রাস্তা
ঠাকুরগাঁওয়ের অজ পাড়াগাঁয়ে ধানক্ষেতের মাঝেই দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের সাথে সংযোগ নেই কোনো রাস্তার। তাই নির্মাণের পর থেকে যাতায়াত করছে না কোনো মানুষজন। তবে সবুজের মাঝে গড়ে ওঠা ব্রিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রিজের সাথে সেলফি ও ছবি তোলার জন্য যাচ্ছে অনেক দর্শক। এতে করে এই ব্রিজকে এখন সেলফি ব্রিজ নামে নামকরণ করেছে এলাকাবাসী। ব্রিজটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি গড়িয়ালি গ্রামের আবাদিজমির ওপর অবস্থিত। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। এতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।
সরেজমিন দেখা যায়, ওই গ্রামের হিন্দুপাড়াসংলগ্ন খালের উপর ব্রিজটি দৃশ্যমান থাকলেও দুই পাশে নেই কোনাে যোগাযোগের রাস্তা। ব্রিজের ওপর দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটেও যাতায়াত করা যাচ্ছে না। ফলে ব্রিজটি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর।
হিন্দুপাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, খালের উপরে যে ব্রিজটি নির্মাণ হয়েছে তা অপরিকল্পিত ও সরকারি টাকা নষ্ট করার একটি কৌশল। এখানে এই ব্রিজ কোনো দরকারই ছিল না। ব্রিজ হলেও রাস্তা না থাকায় সুফল পাচ্ছে না এলাকাবাসী।
বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু কোনো যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে না। ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ব্রিজটির সঙ্গে সংযােগ রাস্তা করার প্রয়ােজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, আমার যোগদানের আগেই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজ নির্মাণের পর মানুষ চলাচল করে না, সে বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজটি পরির্দশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ