ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ ৩ জন গ্রেফতার, উদ্ধার ১০০ গ্রাম হেরোইন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ১:৫৯

রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার হোসেন (২৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রাজশাহীর তানোর থানাধীন সমাসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন— মো. মাসুদ রানা ওরফে পালু (৩৫) এবং শ্রী চন্দন (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেলোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রম নজরদারিতে এনে সমাসপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয় এবং দেলোয়ারের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ এর তথ্য মতে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি চালাতো। তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করত।

চিহ্নিত আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বর্তমানে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগেও তিনি র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি