থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির নেতার সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারাব পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম স্বপন। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এসময় শফিকুল ইসলাম স্বপন বলেন, তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৫ সালে তার বোন জামাই মোস্তফা ভুইয়ার মোগরাকুল এলাকায় সাড়ে ৩.২৫ শতাংশ জমি ক্রয় করে। মামলার কারণে বিএনপি নেতা স্বপন ও বোন জামাই মোস্তফাকে এলাকার বাইরে থাকতে হতো। স্থানীয় মোবারক হাসান ও তার ছেলে নাজমুল, মোমেন ও রনি আওয়ামীলীগের রাজনীতি করতো। আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তারা ৩.২৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে নিয়ে নেয়। স্বপন ও তার বোন জামাই বেশকয়েকবার স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালালেও তারা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের হুমকি ধামকি প্রদান করে। গত ৫ ই আগষ্ট সরকার পতনের পর তারা বিষয়টি স্থানীয়দের নিয়ে মিমাংসা করতে চাইলে মোবারক হোসেন ও তার ছেলেরা রূপগঞ্জ থানায় স্বপন ও তার বোন জামাইয়ে বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেন। স্বপন মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মোস্তফা ভুইয়া, আমির হোসেন প্রমূখ।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা