রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান, ৫৬ টি মিটার জব্দ
রাজধানীতে অবৈধ দখল ও নকশাবহির্ভূত নির্মাণ ঠেকাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল ১০সেপ্টেম্বর ২০২৫ইং সকাল থেকে দিনব্যাপী একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ উচ্ছেদ অভিযান টি সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সময় তেজগাঁও, ইন্দ্রিরা রোড,কাঠাল বাগান, গ্রীন রোড, ফ্রী স্কুল স্ট্রীট রোডের একাধিক ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয় ও একটি ভবন থেকে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়টি ভবন থেকে মোট ৫৬ টি বিদ্যুতের মিটার জব্দ করা হয়।
দিনব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন রাজউক জোন ৫/২ এর অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস , সহকারী অথরাইজ অফিসার কাওসার আহামেদ, সহকারী অথরাইজ অফিসার আব্দুল আল নোমান প্রধান ইমারাত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন, প্রধান সজল মজুমদার, ইমারাত পরিদর্শক মোঃ এনামুল, ইমারাত পরিদর্শক তৌহিদ হাসান,ইমারাত পরিদর্শক তারিফুর রহমান, ইমারত পরিদর্শক মাজু, ইমারাত পরিদর্শক, রাজু, ইমারাত পরিদর্শক, সাইফুল, এবং অন্যান্য কর্মকর্তাগণ, এ সময় ডিভিডিসি কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, অনেক ভবন মালিক অনুমোদিত নকশা না মেনে এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। এতে শুধু নগরীর শৃঙ্খলা নষ্ট হচ্ছে না, একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তাও মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এসব অনিয়ম ঠেকাতে ভবন মালিকদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণ করার জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্প এ অঙ্গীকারনামা দেন
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, “রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশার ব্যত্যয় ঘটিয়ে বা অবৈধভাবে কোনো স্থাপনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীর শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”
জোন ৫/২ অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস, সাংবাদিক দের বলেন, অবৈধ দখল, নকশাবহির্ভূত নির্মাণ এবং নিয়মবহির্ভূত স্থাপনা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নগরবাসীর স্বার্থে এবং রাজধানীর আধুনিক পরিকল্পনা বাস্তবায়নে রাজউক ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / Aminur
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন