নন্দন কলা কেন্দ্র, ঢাকা'র সম্মাননা পেলেন নৃত্যগুরু হাসিব পান্না
বাংলাদেশের শীর্ষসারির নৃত্যশিল্প প্রতিষ্ঠান নন্দন কলা কেন্দ্র ঢাকা ২৯ বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের অংশ হিসেবে ছিলো- গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠান।
বাংলাদেশের নৃত্য শিল্পের উন্নয়ন, প্রচার ও প্রসারে বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত নৃত্য গুরু আমানুল হক, নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণধার খ্যাত নৃত্য গুরু হাসিব পান্না এবং রাঙ্গামাটির নৃত্য গুরু টিপু দেওয়ান গুণীজন সম্মাননায় ভূষিত হন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী মহিলা সমিতি মঞ্চে
বাংলাদেশের নৃত্য শিল্প জগতের শীর্ষ সারির কোরিওগ্রাফার গীতিকার, সুরকার এবং নন্দন কলাকেন্দ্র'র সভাপতি নৃত্য গবেষক এম,আর ওয়াসেক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মঞ্চে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন - মুনমুন আহমেদ, কবিরুল ইসলাম রতন, দীপা খন্দকার,
তামান্না রহমান (চেয়ারপারসন, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ডলি ইকবাল, সেলিনা হক, সাজু আহমেদ, অনিক বসু, চাঁদনী,নিলুফার ওয়াহিদ পাপড়ী, ডঃ প্রদীপ কুমার নন্দী( ডিন, মিউজিক এন্ড ফাইন আর্টস, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়), জাহাঙ্গীর চৌধুরী (প্রোগ্রাম ম্যানেজার, এনটিভি), বিমান বাবু, আতিকুর রহমান উজ্জ্বল, ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী পার্সি ইভানা প্রমূখ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নন্দন কলা কেন্দ্র'র শিক্ষার্থী ও প্রশিক্ষকবৃন্দ মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন - মুমতারিন কাংখিতা, নন্দিত মডেল আনিকা কবীর শখ, জুয়াইরিয়া ইনা এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এন্ড ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলার প্রভাষক আরিফ হোসেন শামীম।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি