গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।(১০ সেপ্টেম্বর) বুধবার ভোর ৬ টায় রাজশাহীর গোদাগাড়ী থানার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা হতে দুইজন মাদককারবারিকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ সৈবুর রহমান(৩০),ও একই গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ আব্বাস আলী শিহাব(২০)।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ট্যাকপাড়া হতে আমতলা খাসমহল গ্রামে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন