ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধলেশ্বরীর মাটি দিয়ে সরকারি পুকুর ভরাট, উঠছে প্রশ্ন”


মাহবুব আলম, অষ্টগ্রাম photo মাহবুব আলম, অষ্টগ্রাম
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ২:৩

‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে বিআইডব্লিউটিএ-র চলমান ড্রেজিং কার্যক্রমের খননকৃত মাটি দিয়ে সরকারি পুকুর ভরাট ও পুকুর ভরাট করে শ্রেণী পরিবর্তনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসুবিধার সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের কাস্তুল মৌজার আরএস ৩৫৭ নম্বর দাগের সরকারি শ্রেণিভুক্ত পুকুরগুলোতে ড্রেজার থেকে ওঠা বিপুল পরিমাণ মাটি ফেলা হচ্ছে। এতে পুকুরের জলাধার ক্ষমতা হ্রাস পাচ্ছে।
‎
‎এলাকাবাসী জানান, পুকুর ভরাটের কারণে গোসল, আসবাবপত্র ধোয়া এবং দৈনন্দিন পানি চাহিদা পূরণে সঙ্কট সৃষ্টির আশংকা রয়েছে। স্থানীয় কৃষক মো. জহিরুল ইসলাম সহ একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা দীর্ঘদিন পুকুরের পানি ব্যবহার করতাম। কিন্তু মাটি ফেলার পর পানি মেলে না। গোসল, বাসার কাজ ও পানির চাহিদা সবই কঠিন হয়ে গেছে।” মোঃ জুনায়েদ মিয়া নামে অন্য একজন গ্রামবাসী  বলেন, “পুকুর ভরাটের কারণে বর্ষা ও খরার সময় পানি ঠিকমতো থাকে না। আমাদের দৈনন্দিন জীবন খুবই কষ্টকর হয়ে পড়েছে।”
‎
‎এ বিষয়ে দায়িত্বরত বিআইডব্লিউটিএ-র ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
‎
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি সম্পদ দখল কিংবা প্রকল্পের অপব্যবহার সহ্য করা হবে না। খুব শিগগিরই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুকুরের কার্যক্ষমতা বজায় রাখার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।”
‎
‎প্রসঙ্গত, সরকারি পুকুর ভরাট করে শ্রেণী পরিবর্তন করা এবং জলাধার কার্যক্ষমতা ব্যাহত করা সরকারি সম্পদ সুরক্ষা আইনের স্পষ্ট লঙ্ঘন, যা স্থানীয় জনগণের জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলছে।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন