ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১২:১৮

জেলা পরিষদ, গোপালগঞ্জ-এর আয়োজনে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে সদর, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২০২৪ সালের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রশাসক, জেলা পরিষদ, গোপালগঞ্জ মুহম্মদ কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা, সততা ও দেশপ্রেম দিয়ে গড়ে তুলতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও প্রশাসক, গোপালগঞ্জ পৌরসভা এস.এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, এবং জেলা শিক্ষা অফিসার, গোপালগঞ্জ খোন্দকার রুহুল আমীন।

বিশেষ অতিথিদের বক্তব্যে তারা বলেন,
"শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও সৃজনশীলতাও সমান গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষকদের সহযোগিতা তাদের সফলতার মূল ভিত্তি।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা নির্বাহী অফিসারগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা হতে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তির অংশ হিসেবে ৭ জন নবীন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪ জন ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার, ১ জন ৪১তম বিসিএস (পরিবার পরিকল্পনা) এবং ২ জন ৪০তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা।

অনুষ্ঠানে জিপিএ-৫.০০ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস