কক্সবাজারের মহেশখালীতে ডাকাতলের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত, যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু
কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ,নৌবাহিনী, র্যাব ও বিজিবির ব্যাপক সাড়াশি অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানাযায়, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। এসব মালামাল বহনকারী গাড়ি আটকিয়ে একদল ডাকাত দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। মঙ্গলবার রাতেও ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়।
খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।এতে পুলিশের উপ-পরিদর্শক
এএসআই মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬) ডাকাতদলের ছুড়ানো গুলিতে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন।
ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। র্যাব, পুলিশ ও বিজিবি মিলে এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। সম্ভাব্য সন্ত্রাসীদের ধরতে গ্রামে গ্রামে তল্লাশি চলছে।
পুলিশ জানায়, হামলার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালারমার ছড়া এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। প্রশাসনের নজরদারির ঘাটতিতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।
এদিকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অচিরেই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
এমএসএম / এমএসএম
পদ্মা ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চকরাজাপুর স্কুল ও বাজার
কাপ্তাইয়ে আওয়ামী দোসরদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন, গবেষণায় নেই আলাদা বরাদ্দ
মুকসুদপুর পৌরসভায় ২৬.২০ কোটি টাকার বাজেট ঘোষণা
দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা