ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৫

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে পাঁচ উপজেলার নেতাকর্মীরা যোগ দেন। পরে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এসকে আলিয়া মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। অন্যথায় আমরা সর্বাত্মক আন্দোলনে নামতে বাধ্য হবো এবং সেখান থেকে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা উৎখাত করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জকে অশান্ত করার জন্য একদল অস্ত্রধারী সক্রিয় রয়েছে। প্রশাসন জানলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা সন্ত্রাসীকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না। “আগামীর বাংলাদেশ ইসলামী মূল্যবোধে পরিচালিত হবে এবং অপরাধীদের প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না,” — উল্লেখ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কারী মো. সাইফুল ইসলাম, জেলা সহ-সভাপতি মুফতি ইয়াহিয়া মাহমুদসহ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস