গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৫০০ জন কৃষককে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই( জাত : বারি মাসকলাই-৩) প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি ৫ কেজি করে উন্নত জাতের মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়ম ও পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকরা বলেন, এবছর উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার পেয়েছি। যা দিয়ে জমিতে চাষাবাদ করবো। মাসকলাই চাষ করে বাম্পার ফলনের আশা করছি।'
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, 'মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করি, এ উপজেলায় চলতি মৌসুমে মাসকলাই ফসলের বাম্পার ফলন হবে।'
এমএসএম / এমএসএম
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত