নারায়ণগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, বিদ্যুতের মিটার জব্দ
নারায়ণগঞ্জের সবুজবাগ, তল্লা ও ফতুল্লা এলাকায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৮/২ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নকশাবহির্ভূত ও অনুমোদনবিহীন অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজ অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, ইমারত পরিদর্শক জাহিদুল ইসলাম বাপ্পিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাজউক জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ ও নকশা বহির্ভূতভাবে ভবনের অংশ বৃদ্ধি করা হচ্ছিল। নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। এ সময় ৩টি বিদ্যুতের মিটার জব্দ করা হয় এবং অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। রাজউকের কর্মকর্তারা জানান, নগর পরিকল্পনা বাস্তবায়ন ও জননিরাপত্তা নিশ্চিতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Aminur / Aminur
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি