মাগুরায় রেলওয়ে প্রকল্পে পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম
মাগুরায় রেলওয়ে প্রকল্প পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি প্রকল্প এলাকায় রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিবারের সদস্যরা জানান রেলওয়ে প্রকল্পের কারণে কবির বাড়ি ক্ষতিগ্রস্ত হবে । পরিবারের দাবি এই রেল প্রকল্পটি যেন বসতবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় রেলওয়ে প্রকল্পের কর্মকর্তা ও সচিব পরিবারের সদস্যদের কে আশ্বস্ত করেন এই প্রকল্পের কারণে কবির বসতভিটা অক্ষত থাকবে। প্রকল্পের কর্মকর্তা জানান ১২০২ কোটি টাকার প্রকল্প আগামী বছর শেষ হবে। এই প্রকল্প শেষ হলে মাগুরা জেলা প্রথমবারের মতন রেলওয়ে প্রকল্পের আওতায় আসবে এবং জেলা অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখবে।
এ সময় সচিব শফিকুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কোন অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না এবং এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। জুলাই সনদ সম্পর্কিত এক প্রশ্নে তিনি জানান, দলগুলোর সাথে আলোচনার পরিই এ সরকারের আমলেই চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। সাংবাদিকদের অন্য আরেকটি প্রশ্নে তিনি জানান, আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে। পূজার সময় সরকারের সকল নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত করতে না পারে।
এমএসএম / এমএসএম
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত