ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৬:৪

কালীগঞ্জে ভুল চিকিৎসায় একটি সিন্ধি জাতের ষাড় গরু মারা গেছে। গরুটির বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের আঃ মোমেনের বাড়িতে। 
গরুটির মালিক আঃ মোমেন বলেন, প্রায় দুই বছর আগে খুব কষ্টে এই ষাড় গরুটি কিনেছিলাম। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চৌড়া গ্রামের এআই টেকনিশিয়ান (কৃত্রিম প্রজনন) ও গ্রাম্য চিকিৎসক মোঃ কাজী আল আমিন গরুটিকে চিকিৎসা দেন। চিকিৎসার নামে তিনি কয়েকটি ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পুনরায় একই ভাবে তিনি ৪টি ইনজেকশন দিলে কিছুক্ষণের মধ্যেই গরুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক ঘন্টা পর মারা যায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপচিকিৎসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। 
অভিযুক্ত মোঃ আল আমিন বলেন, আমি গরুর ডাক্তার। ষাড়টির চিকিৎসার আগে আমি ফোনে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা স্যারের সাথে পরামর্শ করেছিলাম।  
কালীগঞ্জ প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদ হাসান বলেন, কাজী আল আমিন গরুর কৃত্রিম প্রজননের জন্য এআই টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিয়েছেন। তবে তিনি পশুর চিকিৎসা করতে পারেন না। আমার কাছ থেকে অনেকেই পরামর্শ নিয়ে থাকেন। ওই দিন কাজী আল আমিন ফোন করেছিল কিনা মনে করতে পারছি না। তবে ক্ষতিগ্রস্থ খামারী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত