বাকেরগঞ্জ উপজেলা চত্বরে গড়ে উঠেছে অতিথি পাখির অভয়াশ্রম
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চত্বরে সুবিশাল কড়ই রেন্টি ও শিমুল গাছে শামুকখোল পাখির অভয়ারন্য গড়ে উঠেছে। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা পেয়ে দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার শামুকখোল এসে আশ্রয় নিয়েছে গাছগুলোতে। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত গোটা এলাকা।
গাছের মগডালের শাখা-প্রশাখার সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে হাজার হাজার সাদা-কালো বাহারি পাখি। শরতের আকাশে পেঁজা তুলোর মত ঝাঁকে ঝাঁকে উড়ছে অসংখ্য পাখি। উপজেলা চত্বরে পাশে রয়েছে সু-বিশাল কড়ই, শিমুল, বটগাছ। এ গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি সংসার পেতে নিরাপদ প্রজননের মাধ্যমে বংশবিস্তার করছে। এমন নিরাপদ প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। প্রতিটি বাসায় এসেছে ৩/৪টি করে নতুন অতিথি। মা পাখিরা ব্যস্ত এদের সামলাতে। বাবা পাখিরা ব্যস্ত বিভিন্ন জলাশয় থেকে খাদ্য সংগ্রহে। অন্য পাখিদের সময় কাটছে নিজেদের মধ্যে খুনসুটি করে।
সরেজমিনে দেখা যায়, নগরায়ণ আর ব্যস্ত শহরে পাখপাখালির শুধুই কলকাকলি, শরতের আকাশে উড়ে বেড়ানো বাউল মেঘের ভেলা, চারদিকের সবুজের নৈসর্গিক দৃশ্য সেখানে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। এমন দৃশ্য স্থানীয়রাও খুঁজে পেয়েছে বিনোদনের খোড়াক, উদাসি করে তুলেছে পাখিপ্রেমীদের। স্থানীয়দের ভালবাসা উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে তুলাতুলি নদী নদীর চর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসেন পাখি, উপজেলা প্রশাসনের সখ্যতায় এমনই অনাবিল পরিবেশ সৃষ্টি করেছে এসব পাখি। মানুষ আর পাখপাখালির মিলেমিশে বসবাস সচরাচর চোখে পড়েনা।
উপজেলার বাসিন্দা জব্বার খান জানান ,উপজেলার চারপাশ পাখিদের খাদ্য আহরণে রয়েছে, উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে তুলাতুলি নদী সেই নদীচর থেকে। এসব জলাশয়গুলোতে প্রচুর মাছ ও শামুক পাওয়া যায়। তাই বছরের ৫/৬ মাস এত পাখির দেখা মেলে। এখানে কাউকে পাখি শিকার করতে দেওয়া হয়না। তবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা এলাকায় পাখি সংরক্ষণ কমিটির প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা গড়ে তুলতে এলাকায় পাখি শিকার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ- এই মর্মে জেল-জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে প্রচারসহ সাইনবোর্ড টাঙ্গিয়ে দিলে পাখির আরো অভয়ারণ্য বাড়বে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ে তুলতে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন