ডাসারে দিনমজুর রুবেলের জীবনে দুঃখের ছায়া
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামের দিনমজুর রুবেল ঘরামী দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন। পিতা আমির ঘরামীর সন্তান রুবেল কৃষিকাজে দিনমজুরি করে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে কোনোরকমে জীবন চালাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে পরিবারটি কোনো সরকারি ঘর কিংবা আর্থিক সহায়তা পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের আয় এতই সামান্য যে পরিবারটির তিন বেলা ঠিকমতো খাবার জোটে না। অনেক সময় অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হয়। অথচ বাস্তবে তার পরিবার আশ্রয়ণ প্রকল্পসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য যোগ্য।পাড়া-প্রতিবেশীরা জানান, প্রতিবছর অনেকেই সরকারি ঘর ও অনুদান পেলেও প্রকৃত অসহায় রুবেল পরিবার এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
এ প্রসঙ্গে ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন,“পরিবারটির খবর আমরা পেয়েছি। খুব দ্রুতই তাদের একটি সরকারি ঘর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত