ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার হোন্ডা র‌্যালি ও পথসভা: অঘোষিত নির্বাচনী প্রচারনায় জনস্রোত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:২৯

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবীণ সদস্য ও সন্দ্বীপের তিনবারের নির্বাচিত সফল সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা এমপি ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে এক বিশাল মোটরসাইকেল (হোন্ডা) র‌্যালি ও শক্তিশালী শো-ডাউনের মধ্য দিয়ে সন্দ্বীপে অঘোষিত নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উত্তর সন্দ্বীপের কেন্দ্রীয় অঞ্চল আকবরহাট চার রাস্তার মোড়ে এক বিশাল পথসভা ও সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বলেন-“অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও আমি সন্দ্বীপবাসীর পাশে আছি ও থাকব। আমি রাজনীতি করি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার জন্য।”তিনি আরও বলেন-“আগামীতে সুযোগ হলে সন্দ্বীপে মানুষের নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, এবং যুব সমাজের কর্মসংস্থানে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।”

সমাবেশ থেকে মোস্তফা কামাল পাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩২ দফা রূপরেখা লিফলেট আকারে জনসাধারণের মাঝে বিতরণ করেন। তিনি বলেন  “এই ৩২ দফাই আমাদের আগামীর পথনির্দেশনা। আমরা একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী এবং জনগণের রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।”

পথসভায় সভাপতিত্ব করেন বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান।
সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় ‍অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:এডভোকেট আবু তাহের, আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপি,সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশা, ও আবুল কাশেম মাস্টার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহাবুবুল আলম শিমুল, গাছুয়া বিএনপির সভাপতি আব্দুর রহিম, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার,  দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদ,। এছাড়াও সমাবেশে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকবরহাট এলাকায় জনজোয়ার সৃষ্টি হয়। মোস্তফা কামাল পাশা সমাবেশ শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক