ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাতসকালে কেঁপে উঠল অস্ট্রেলিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ১০:৫১

ভূমিকম্পে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পে শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে ম্যানসফিল্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এটি মেলবোর্নের খুব কাছেই অবস্থিত।

প্রতিবেশী সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ৪ এবং ৩.১ মাত্রার দু'টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। চলতি বছর দেশটিতে আঘাত হানা এটাই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প। তবে এ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা গুরুতর আঘাতের কোনো খবর পাইনি এবং এটা একটি ভালো সংবাদ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী মরিসন। সেখান থেকেই ভূমিকম্পের খবরে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় ভূমিকম্প অনেকটা বিরল ঘটনাই বলা যায়। ফলে এটা লোকজনকে অস্বস্তির মধ্যে ফেলেছে।

ভিক্টোরিয়া রাজ্যের জরুরি বিভাগ লোকজনকে পরবর্তী পরাঘাত (আফটার শক) সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি আপনি ভিক্টোরিয়ায় বসবাস করেন তবে আপনি কিছুটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছেন। ভূমিকম্প বা পরবর্তী কম্পনের সময় ক্ষতিগ্রস্ত ভবন বা অন্য সব জিনিসপত্র থেকে দূরে থাকুন। এ সময় গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভূমিকম্পের সময় বড় বড় ভবন এবং হাসপাতাল থেকে লোকজনকে বেরিয়ে আসতে বলা হয়।

জিওসাইন্সেস অস্ট্রেলিয়া জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.৫ মাইল)। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ বলে জানানো হলেও পরে ৫ দশমিক ৮ মাত্রা বলে জানানো হয়।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি