সচিব পর্যায়ের পেনশন না পেলে মরদেহ না নেওয়ার ঘোষণা নিহতদের পরিবারের
নেপালে সাম্প্রতিক জেন জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবে না।
তাদের এই দাবি মধ্যে নিহতদের পরিবারকে সচিব পর্যায়ের পেনশন সুবিধা দেওয়ার দাবিও রয়েছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেয় তারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
এদিকে আন্দোলন ও সহিংস বিক্ষোভে নিহতদের স্বজন ও আহতদের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রোববার তারা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবন বালুওয়াটারের সামনে জড়ো হয়ে জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার অপেক্ষায় আছেন তারা।
কমল সুবেদী নামে নিহত এক তরুণের স্বজন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয়েছে। তবে রোববার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল।
পরিবারগুলোর দাবির মধ্যে রয়েছে— ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করতে হবে এবং শেষকৃত্যের মিছিল রিং রোড প্রদক্ষিণ করবে।
একইসঙ্গে নিহতদের পরিবারকে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশন সুবিধাও দিতে হবে বলেও দাবি করেছেন তারা।
নেপালের সংবাদমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহত প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারগুলোর দাবি, নিহতদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতির জন্য আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া জরুরি।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার