কুষ্টিয়ার স্বরুপদহ পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা ভাংচুর
কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরুপদহ ইউনিয়নের পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরে ঘটে গেলো এক চাঞ্চল্যকর প্রতিমা ভাংচুরের ঘটনা। প্রতিমা নির্মাণের কাজ চলাকালীন সময়েই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম উৎকণ্ঠা ও ক্ষোভের সঞ্চার করেছে।
জানা যায়, পূজার প্রস্তুতির অংশ হিসেবে মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। প্রতিমা তৈরিতে নিয়োজিত কারিগর কোনো প্রয়োজনে সাময়িক সময়ের জন্য মন্দিরের বাইরে যান। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এক বা একাধিক দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে।
অন্ধকারের সুযোগে তারা কার্তিক দেবের মূর্তির হাত ও মাথা এবং সরস্বতী দেবীর মূর্তির একটি হাত ভেঙে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় স্থানীয় পূজা কমিটি ও এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেছেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত মূর্তিগুলোর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা করছেন, তবে নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে গভীর শঙ্কা বিরাজ করছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই ধরনের হামলা শুধু ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয়, এটি সম্প্রীতির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।”
ঘটনাটি এলাকায় ধর্মীয় সহনশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি