ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার মিলন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৪৪

সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আগামী নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার মিলন নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন। 

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়িতে। পড়াশোনা করেছেন দেশে ও বিদেশে। তিনি প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নিকটাত্মীয় বলে জানা গেছে।

ব্যারিস্টার মিলন জানান, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ এলাকা গোদাগাড়ী ও তানোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাজশাহীর গোদাগাড়ী ও তানোরের সর্বস্তরের মানুষসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে ও তাদের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেশ ও এলাকার মানুষের উন্নয়নে বৃহত্তর পরিসরে অবদান রাখতেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের সঙ্গে দুই উপজেলা গোদাগাড়ী ও তানোরের সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে।

তিনি বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আমি চাই উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি হবে সেবার মাধ্যমে, ক্ষমতার নয়। তানোর-গোদাগাড়ী এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার একমাত্র অঙ্গীকার হবে। আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করতে পারব।’

ব্যারিস্টার মিলন আরও বলেন, সর্বস্তরে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি সবসময় কাজ করে যাব। এজন্য সাংবাদিক সমাজকেও সহযোগীতার জন্য পাশে থাকার আহ্বান জানান তিনি। প্রচলিত রাজনীতির ভেতরেই জনগণের কল্যাণই হবে তার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।  
মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যারিস্টার মিলনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন দিকনির্দেশনা তার কাছে তুলে ধরেন। সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, রাজনীতির মূলধারা যেন স্বচ্ছ থাকে, এবং সৎ ও শিক্ষিত মানুষ রাজনীতিতে আসলে গণতন্ত্র শক্তিশালী হবে। এ ধরনের উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে তার আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন