ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৫২

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের রাষ্ট্রীয় সনদ তৈরি করতে হবে, খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম পৌরসভা চত্ত্বরে উপরোক্ত কথাগুলো বলেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি মুফতি শামছুদ্দোহা আশরাফি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব-এর সঞ্চালনায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া, হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদি, হাফেজ শরাফত করীম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক  মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত